উদ্দীপকে জনাব তাসিন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব তাসিন শিক্ষাবৃত্তি বিয়াপত্র গ্রহণ করেছেন। শিক্ষার ব্যয়ভার বহনের জন্য শিক্ষাবৃত্তি বিমা করা হয়। ছেলে-মেয়ের ভবিষ্যৎ পড়াশোনা নিশ্চিত করতে মা-বাবা এ বিমা করেন। এ বিমার আওতায় বিমা প্রতিষ্ঠান বিমাগ্রহীতার মৃত্যু হলে কিংবা নির্দিষ্ট মেয়াদ শেষে সন্তানের ভবিষ্যৎ শিক্ষার খরচ বহন করে। উদ্দীপকে জনার তাসিন একজন চাকরিজীবী। তিনি ১০ বছর মেয়াদি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন। বিমা পলিসি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের মধ্যে তিনি মারা গেলে বা মেয়াদ শেষে তার সন্তান নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবে। বিমা কোম্পানিতে জনাব তাসিন মূলত সন্তানদের ভবিষ্যৎ পড়াশোনার খরচ চালানোর জন্য এ বিমা করেন। এ বিমার অধীনে ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার খরচ বিমা প্রতিষ্ঠান দিবে। নির্দিষ্ট মেয়াদ শেষে এ বিমার টাকা বৃত্তি আকারে দেওয়া হয়। আবার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে সেক্ষেত্রে বিমা কোম্পানি শিক্ষা বৃত্তি দেয়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, উদ্দীপকের বিমাটি একটি মেয়াদি জীবন বিমাপত্রের অন্তর্গত শিক্ষা বৃত্তি বিমা।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব তাসিন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর