“ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে”- বিমার ধরন বিবেচনায় উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পুনর্বিমার মাধ্যমে দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে- উক্তিটি যৌক্তিক। একজন বিমাকারীর গৃহীত ঝুঁকির সম্পূর্ণ বা অংশবিশেষ প্রিমিয়ামের বিনিময়ে আবার অন্য কোনো বিমাকারীর নিকট অর্পণ করাকেই পুনর্বিমা বলে। এতে একাধিক বিমাকারীর নিকট ঝুঁকি বণ্টিত হয়। উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির যাবতীয় সম্পত্তির জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট দশ কোটি টাকার বিমা করেন। পরবর্তীতে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত বিমার বিপরীতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ছয় কোটি টাকার বিমা করে। বিমাকৃত বিষয়বস্তুর অংশবিশেষ পুনরায় অন্য বিমা কোম্পানির সাথে বিমা করায় বলা যায়, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পুনর্বিমা করেছে। বিমাগ্রহিতার বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকির পরিমাণ অধিক মাত্রায় হলে বিমাকারীর পক্ষে অনেক সময় উক্ত দায়ভার বহন করা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমতাবস্থায় ঝুঁকির অংশবিশেষ বিমাচুক্তির মাধ্যমে নতুন বিমাকারীর নিকট অর্পণ করা যায়। তাই ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পুনর্বিমা চুক্তির মাধ্যমে বিমাকৃত বিষয়বস্তুর অংশবিশেষ পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির নিকট হস্তান্তর করে। এরূপ চুক্তির ফলে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির ঝুঁকি হ্রাস পাবে, অন্যদিকে জনাব সাঈদের বিমাপ্রাপ্তির সম্ভাবনাও বাড়বে। তাই বলা যায়, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি পুনর্বিমার মাধ্যমে দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
“ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর