উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন ধরনের বিমাপত্র করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য গোষ্ঠী বিমাপত্র করেছেন। যে বিমাব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয় তাকে গোষ্ঠী বিমাপত্র বলে। নিয়োগকর্তা এ ধরনের বিমা করে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি একক' বিমাপত্রের আওতায় বন্ধন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট বিমা করেন। সকল কর্মকর্তা-কর্মচারীদের জীবন একটি বিমাপত্রের অধীনে বিমা করা যায় গোষ্ঠী বিমাপত্রে। এক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির দুর্ঘটনা বা মৃত্যুতে বিমাপ্রতিষ্ঠান বিমাদাবি পরিশোধ করে থাকে। তাই বলা যায়, জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য গোষ্ঠী বিমাপত্র করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন ধরন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর