উদ্দীপকে 'গামা' বিমা কোম্পানি কর্তৃক জনাব নয়নের বিমাদাবির বাকি অংশ পরিশোধের যৌক্তিকতা বিমা নীতির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'গামা' বিমা কোম্পানি কর্তৃক জনাব নয়নের বিমাদাবির বাকি অংশ পরিশোধ বিমার আনুপাতিক অংশগ্রহণের নীতি অনুসারে যৌক্তিক। দ্বৈত বিমার ক্ষেত্রে আনুপাতিক অংশগ্রহণের নীতিটি প্রযোজ্য হয়। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে উভয় বিমা 'কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব নয়ন তার ঝুঁকিবহুল গ্লাস কারখানাটির জন্য 'বিটা' ও 'গামা' বিমা কোম্পানির সাথে ত্রিশ লক্ষ টাকার দুটি পৃথক বিমাচুক্তি সম্পাদন করেন। অর্থাৎ তিনি দ্বৈত বিমাপত্র গ্রহণ করেন। দুর্ঘটনায় কারখানাটির দশ লক্ষ টাকা ক্ষতি হলে 'বিটা' বিমা কোম্পানি পাঁচ লক্ষ টাকা দিতে সম্মত হয়। জনাব নয়ন 'গামা' বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণের বাকি অংশ দাবি করেন। জনাব নয়ন দ্বৈত বিমাপত্র গ্রহণ করায় তার কারখানাটির ক্ষতিপূরণের ক্ষেত্রে আনুপাতিক অংশগ্রহণের নীতিটি প্রযোজ্য হবে। তাই সমপরিমাণ মূল্যের বিমাচুক্তি সম্পাদন করায় ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা 'বিটা' বিমা কোম্পানি এবং ৫ লক্ষ টাকা 'গামা' বিমা কোম্পানি পরিশোধে আইনত বাধ্য। তাই বলা যায়, 'গামা' বিমা কোম্পানি কর্তৃক জনাব নয়নের বিমাদাবির বাকি অংশ পরিশোধের যৌক্তিকতা আছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে 'গামা' বিমা কোম্পানি কর্তৃক জনাব নয়নের বিমাদাবির বাকি অংশ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর