উদ্দীপকে জনাব চয়ন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব চয়ন গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছেন। একক বিমাপত্রের আওতায় প্রতিষ্ঠানের সকল কর্মীর বিমা করা হলে, তাকে গোষ্ঠী বিমাপত্র বলা হয়। এ ধরনের বিমা কর্মীদের কল্যাণে মালিকপক্ষ সম্পাদন করে থাকে। উদ্দীপকে জনাব চয়ন একটি কোম্পানির মালিক। তিনি তার কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তার কথা চিন্তা করে তাদের কল্যাণের জন্য 'ডেল্টা' লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি বিমাপত্র গ্রহণ করেন। অর্থাৎ একক বিমাপত্রের আওতায় সকল কর্মকর্তা-কর্মচারীদের জীবন বিমা করেন। এরূপ বিমাপত্রের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সকল কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো গোষ্ঠী বিমা। তাই বলা যায়, জনাব চয়ন গোষ্ঠী বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব চয়ন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর