গুদামের পণ্যের জন্য গৃহীত বিমাপত্রটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: অধিক নিরাপত্তার ভিত্তিতে উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য দ্বৈত বিমাপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো বিমাগ্রহীতা একই বিষয়বস্তুর ওপর একই সময়ে একাধিক বিমাকারীর সাথে পৃথক পৃথক বিমাচুক্তিতে আবদ্ধ হলে তাকে দ্বৈত বিমা বলে। অধিক মূল্যমানের সম্পদ একই বিমা কোম্পানির নিকট বিমা করার ক্ষেত্রে বিশেষ ঝুঁকিপূর্ণ মনে হলে এরূপ বিমা গ্রহণ করা হয়। উদ্দীপকে মি. রাতুল আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানে রক্ষিত গুদামে পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের লক্ষ্যে X বিমা কোম্পানি ও Y বিমা কোম্পানির নিকট পৃথক পৃথক বিমাপত্র গ্রহণ করেন। তাই বলা যায়, মি. রাতুল দ্বৈত বিমাপত্র গ্রহণ করেন। দ্বৈত বিমায় এই বিষয়বস্তু একাধিক বিমা কোম্পানির নিকট বিমা করা হয়। কারণ বিমাগ্রহীতা তার মূল্যবান সম্পত্তি একটিমাত্র বিমাকারী প্রতিষ্ঠানের নিকট বিমা করলে অনেক সময় সম্পত্তির ক্ষতিতে । ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যাপারে নিশ্চিত হতে পারে না। কিন্তু দ্বৈত বিমা ' করা থাকলে একাধিক বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবে বিধায় অনিশ্চয়তা অনেকখানি দূর হয়। ফলে বিষয়বস্তুর ক্ষতিতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা বাড়ে। এছাড়া আর্থিক ঝুঁকির দায়ভার থেকে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই রক্ষা পায়। তাই বলা যায়, অধিক নিরাপত্তা বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গৃহীত দ্বৈত বিমাপত্রটি অধিক গুরুত্বপূর্ণ।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
গুদামের পণ্যের জন্য গৃহীত বিমাপত্রটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর