'উদ্দীপকে মি. রনির বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক বি সুরক্ষার সুযোগ দেয়'- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. রনির সাধারণ মেয়াদি বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার সুযোগ দেয়। এ মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবির অর্থ পায়। তবে নির্দিষ্ট সময়ের পরেও বিমাগ্রহীতা জীবিত থাকলে মেয়াদ শেষে লাভসহ বিমার অর্থ ফেরত পায়। এতে একইসাথে বিনিয়োগ ও নিরাপত্তার সুবিধা পাওয়া যায়'। উদ্দীপকে মি. রনি ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন এবং. ৫ বছর পর তিনি মারা যান। মি. রনির মনোনীত ব্যক্তি বিমাদাবি পাওয়ার আবেদন করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে। মি. রনির গৃহীত বিমাপত্রটি একটি সাধারণ মেয়াদি বিমাপত্র। এ বিমাপত্রের চুক্তি অনুযায়ী ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমার অর্থ ফেরত পাবেন। এক্ষেত্রে বিমাপত্রটি মি. রনির পরিবারের জন্য আর্থিক নিরাপত্তার কাজ করবে। আবার মি. রনি ১০ বছর পর জীবিত থাকলেও তিনি নিজেই বিমার অর্থ ফেরত পাবেন। ফলে সে টাকা তিনি যেকোনো উন্নয়নশীল খাতে বিনিয়োগ করতে পারবেন। তাই বলা যায়, 'মি. রনির বিমাপত্রটি একাধারে আর্থিক নিরাপত্তা ও বিনিয়োগ সুযোগ দেয়'- উক্তিটি যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
'উদ্দীপকে মি. রনির বিমাপত্রটি একই সাথে বিনিয়োগ ও আর্থিক বি সুরক্ষার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর