উদ্দীপকে মি. রাতুল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রাতুল স্বল্পকালীন সাময়িক জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এ বিমাপত্র খুবই স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয়। সাধারণত ৩ মাস থেকে সর্বোচ্চ ২ বছরের জন্য এ বিমাপত্র প্রদান করা হয়। বিমা চুক্তিতে উল্লিখিত সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলেই শুধু মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থ পায়। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য এ বিমা একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার হাতিয়ার। উদ্দীপকের মি. রাতুল নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ২ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়া সত্ত্বেও বিমা কোম্পানি তাকে কোনো অর্থ পরিশোধ করেনি। এখানে মি. রাতুলের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য হলো মেয়াদের নির্দিষ্টতা এবং স্বল্পতা। এছাড়াও মি. রাতুল মেয়াদের মধ্যে মৃত্যুবরণ না করাতে বিমাদাবি পাননি। উদ্দীপকের মি. রাতুলের এ বিমাপত্রের বৈশিষ্ট্যগুলো স্বল্পকালীন সাময়িক বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মি. রাতুল স্বল্পকালীন সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে মি. রাতুল কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর