মি. মারজুক কোন ধরনের জীবন বিমা করেছিলেন? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. মারজুক আজীবন বিমা করেছিলেন। যে জীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পরেই তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবির অর্থ পরিশোধ করা হয়, তাকে আজীবন বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে আমৃত্যু পর্যন্ত বা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অথবা একবারে প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে হয়। উদ্দীপকে মি. মারজুক একটি জীবন বিমা করেছিলেন। প্রতি মাসে তার বেতন থেকে জীবন বিমার প্রিমিয়াম ব্যাংক কেটে রাখত। তিনি নির্দিষ্ট সময়ের জন্য এ বিমা করেননি। অর্থাৎ আমৃত্যু পর্যন্ত তিনি বিমা প্রিমিয়াম দিয়ে যাবেন। আর তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিকে বিমা প্রতিষ্ঠান বিমাদাবি পরিশোধ করবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো আজীবন বিমা। তাই বলা যায়, মি মারজুক আজীবন বিমা করেছিলেন
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
মি. মারজুক কোন ধরনের জীবন বিমা করেছিলেন? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর