উদ্দীপকের আলোকে জনাব বারেকের উত্তরাধিকারী কর্তৃক উপস্থাপিত বিমাদাবি পরিশোধে অস্বীকৃতির বিষয়টি বিমা কোম্পনির জন্য কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব বারেক সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘন করায় উত্তরাধিকার কর্তৃক উপস্থাপিত বিমাদাবি পরিশোধে অস্বীকৃতির বিষয়টি যৌক্তিক হয়েছে। বিমার ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। যে কারণে উভয়পক্ষ একে অপরকে সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ ও নির্ভুলভাবে প্রদানে বাধ্য থাকে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা মিথ্যা বর্ণনা করা হলে এরূপ চুক্তি বাতিল হতে পারে। উদ্দীপকে জনাব বারেক একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। বিমা পলিসি গ্রহণকালে তিনি যে ক্যান্সারে আক্রান্ত সেই গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন রাখেন। ২ বছর পর জনাব বারেক মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারী নিয়মমাফিক বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি তা পূরণে সরাসরি অস্বীকৃতি জানায়। বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি অনুযায়ী বিমা করার পূর্বে বিমাকারী ও বিমাগ্রহীতা একে অন্যকে সকল তথ্য সম্পূর্ণ ও নির্ভুলভাবে প্রদান করে। অথচ জনাব বারেক বিমা পলিসি গ্রহণকালে তিনি ক্যান্সারে আক্রান্ত এ কথা গোপন রাখেন। এক্ষেত্রে বিমাচুক্তি সম্পাদনকালে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করায় সদ্বিশ্বাসের সম্পর্কের নীতিটি লঙ্ঘিত হয়, যার ফলে বিমাচুক্তির শর্ত অনুযায়ী চুক্তিটি বাতিল হয়ে যাবে। সুতরাং বলা যায়, গুরুত্বপূর্ণ তথ্য গোপনের মাধ্যমে সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘন করায় বিমা কোম্পানি বিমাদাবি পূরণে অস্বীকৃতির বিষয়টি যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব বারেকের উত্তরাধিকারী কর্তৃক উপস্থাপিত বিমাদাবি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর