উদ্দীপকে জনাব জিসান কোন ধরনের বিমাপত্র করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জিসান এককালীন কিস্তি আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। এ ধরনের বিমাপত্রে বিমাগ্রহীতা মাত্র একটি কিস্তিতেই প্রিমিয়ামের অর্থ পরিশোধ করে। মৃত্যুর আগ পর্যন্ত আর প্রিমিয়াম পরিশোধ করতে হয় না। বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বিমার অর্থ উত্তোলন করতে পারে। উদ্দীপকের জনাব জিসান ৩০ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। তিনি বিমা চুক্তির শর্তানুযায়ী প্রিমিয়াম হিসেবে এককালীন ২০ লক্ষ টাকা প্রদান করেন। এছাড়াও চুক্তি অনুযায়ী শুধু তার মৃত্যুতেই মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থ পাবেন। এখানে লক্ষণীয় বিষয় হলো জনাব জিসান তার বিমাকৃত ২০ লক্ষ টাকা এক কিস্তিতেই পরিশোধ করেন। আবার তার মনোনীত ব্যক্তি শুধু তার মৃত্যুতেই বিমাকৃত টাকা পাবেন। উল্লিখিত এই বৈশিষ্ট্যদ্বয় শুধু এককালীন কিস্তি আজীবন বিমার ক্ষেত্রে বিদ্যমান। তাই বলা যায়, জনাব জিসান এককালীন আজীবন বিমা করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব জিসান কোন ধরনের বিমাপত্র করেছিলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর