'মি. আজহার কর্তৃক ক্রয়কৃত বিমা পলিসি শুধু নমিনিদের স্বার্থরক্ষা করে'- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: 'মি. আজহার কর্তৃক ক্রয়কৃত আজীবন বিমা পলিসি শুধু নমিনিদের স্বার্থরক্ষা করে'- উক্তিটি যৌক্তিক। এ বিমাপত্রে বিমাগ্রহীতা মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করে। এ বিমায় প্রিমিয়ামের হার কম। মৃত্যুর পর মনোনীত ব্যক্তি এ বিমাপত্রের টাকা পায়। কিন্তু বিমাগ্রহীতা জীবদ্দশায় কোনো আর্থিক সুবিধা ভোগ করতে পারে না। উদ্দীপকে মি. আজহার সন্তানদের নমিনি করে একটি জীবন বিমা পলিসি কিনেছেন। এ বিমায় তাকে আমৃত্যু প্রিমিয়াম পরিশোধ করতে হবে। অর্থাৎ, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বিমা কোম্পানিকে প্রিমিয়াম দিবেন। মি. আজহারের কেনা বিমাটি একটি আজীবন বিমাপত্র। আজীবন বিমাপত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা নমিনি আর্থিক সুবিধা পায়। তাই উদ্দীপকে মি. আজহার তথা বিমাগ্রহীতার আর্থিক সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই। সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে মি. আজহার বিমাপত্রটি গ্রহণ করেছেন। আর চুক্তি অনুযায়ী মি. আজহারের মৃত্যুতে তার সন্তানদের তথা নমিনিদের আর্থিক নিশ্চয়তা দিবে। সুতরাং, 'মি. আজহারের কেনা আজীবন বিমা পলিসি শুধু নমিনিদের স্বার্থরক্ষা করে'- উক্তিটি যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
'মি. আজহার কর্তৃক ক্রয়কৃত বিমা পলিসি শুধু নমিনিদের স্বার্থরক্ষা করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর