উদ্দীপকে উল্লিখিত জনাব আকমলের স্ত্রী কি বিমাদাবি পেশ করতে পারবেন? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উদ্দীপকের জনাব আকমলের স্ত্রী বিমাদাবি পেশ করতে পারবেন। মেয়াদি বিমার ক্ষেত্রে বিমার মেয়াদপূর্তির পূর্বে বিমাগ্রহীতার মৃত্যু হলে বিমাপত্রে উল্লিখিত মনোনীত ব্যক্তি বিমাদাবি পায়। ফলে বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায়ের জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করতে পারেন। আর নমিনি উল্লেখ না থাকলে সেক্ষেত্রে উত্তরাধিকারীরা বিমাদাবি পেশ করতে পারেন। উদ্দীপকে জনাব আকমল তার মেয়াদি বিমাপত্রে স্ত্রীকে নমিনি করে যান। তিন বছর কিস্তি পরিশোধের পর তিনি মারা যান। সাধারণত মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি বিমাদাবি আদায়ের জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করতে পারেন। তাই এক্ষেত্রে জনাব আকমলের স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। উদ্দীপকের জনাব আকমল বিমা পলিসি চলাকালীন অবস্থায় মারা যান। তিনি ৩ বছর পর্যন্ত নিয়মিত কিস্তি প্রদান করেন। অর্থাৎ তার বিমা পলিসিটি চালু থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাই মেয়াদপূর্তিতে নমিনি হিসেবে তার স্ত্রী বিমাদাবি পেশ করার আইনগত অধিকার রয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব আকমলের স্ত্রী নমিনি হিসেবে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন, যা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আকমলের স্ত্রী কি বিমাদাবি পেশ করতে পারবেন? য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর