উদ্দীপকের জনাব আকমল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আকমল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলে। এক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকের, জনাব আকমলের বর্তমান বয়স ৪৫ বছর। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে ১৫ বছরের জন্য একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। জনাব আকমল সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জীবন বিমা করেন এবং নমিনি হিসেবে তার স্ত্রীর নাম উল্লেখ করেন। জনাব আকমলের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য মেয়াদি বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আকমল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকের জনাব আকমল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর