উদ্দীপকে মি. রিদোয়ান কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রিদোয়ান আজীবন বিমাপত্র সংগ্রহ করেছেন। এ বিমায় বিমাগ্রহীতা মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করে। তবে মৃত্যুর আগে বিমাগ্রহীতা কোনোরূপ আর্থিক সহায়তা বা বিমাদাবি পায় না। বিমাগ্রহীতার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পেশ করে অর্থ সংগ্রহ করতে পারে। মানুষের জীবনের শেষাংশে আর্থিক সংকটের কারণে এ বিমার প্রিমিয়াম পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ে। উদ্দীপকে মি. রিদোয়ান একটি জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ২০ বছর আগে। তিনি প্রিমিয়াম দিয়ে চলেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তার প্রিমিয়াম দিয়ে যেতে হবে। উল্লেখ্য, মি. রিদোয়ান চুক্তি অনুযায়ী তার মৃত্যুর আগ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করতে হবে। এক্ষেত্রে তিনি কোনো সুবিধা ভোগ করে যেতে পারবেন না। এই বৈশিষ্ট্যটি পূর্ণাঙ্গভাবে আজীবন বিমার বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। তাই বলা যায়, আজ থেকে ২০ বছর আগে মি. রিদোয়ান আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে মি. রিদোয়ান কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর