জনাব রাবেয়া মেয়াদভিত্তিক কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রাবেয়া সাধারণ মেয়াদি জীবন বিমা পলিসি করেছিলেন। এ ধরনের বিমা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণ করা হয়। উক্ত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাকৃত টাকা পায়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে মেয়াদ শেষে নিজেই বিমার অর্থ গ্রহণ করতে পারবেন। এ বিমা একই সাথে প্রতিরক্ষা ও বিনিয়োগের সুবিধা দেয়। উদ্দীপকে জনাব রহমান একজন কলেজের প্রভাষক। কলেজ থেকে ফেরার সময় একটি দুর্ঘটনায় তিনি মারা যান। জনাব রহমানের মৃত্যুর পর তার স্ত্রী সংসার চালাতে ভয় পান। কিন্তু তিনি জানতে পারলেন যে, তার স্বামী পরিবারের কথা ভেবে ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি করেছিলেন। এক্ষেত্রে জনাব রহমানের গৃহীত বিমা পলিসির মেয়াদ নির্দিষ্ট অর্থাৎ, ১০ বছর। চুক্তি অনুযায়ী তাকে ১০ বছর প্রিমিয়াম পরিশোধ করতে হবে। নির্দিষ্ট মেয়াদ বা ১০ বছর পর তিনি বা তার মনোনীত ব্যক্তি বিমাদাবি লাভ করবে। তাই বলা যায়, জনাব রাবেয়া সাধারণ মেয়াদি জীবন বিমা পলিসি করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
জনাব রাবেয়া মেয়াদভিত্তিক কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর