উদ্দীপকে জনাব জহিরের পুত্রের দাবি প্রত্যাখ্যানের কারণ কী?ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জহিরের পুত্র বিমার মনোনীত ব্যক্তি নয় বিধায় তার দাবি প্রত্যাখ্যান হয়। যে জীবন বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয় এবং এ সময়ের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি অথবা মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি জীবন বিমাপত্র বলে। এ ধরনের বিমাপত্রে প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ্য। উদ্দীপকে জনাব জহির একটি মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন।বিমাচুক্তি সম্পাদনকালে তিনি মনোনীত ব্যক্তি হিসেবে তার উত্তরাধিকারী কন্যার নাম উল্লেখ করেন। তার মৃত্যুর পর পুত্র বিমাদাবি আদায়ের জন্য বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠানের, ম্যানেজার পুত্রের দাবি পরিশোধে অস্বীকার করেন, কেননা তিনি উক্ত বিমায় মনোনীত ব্যক্তি নন। তাই বলা যায়, জনাব জহিরের পুত্র বিমায় মনোনীত ব্যক্তি নয় বিধায় তার দাবি প্রত্যাখ্যান হয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব জহিরের পুত্রের দাবি প্রত্যাখ্যানের কারণ কী?ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর