মি. কবিরের গৃহীত বিমাপত্রের জন্য কোনো নমিনির প্রয়োজনীয়তা আছে কি? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: মি. কবিরের গৃহীত বিমাপত্রটি বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র হওয়ায় কোনো নমিনির প্রয়োজন নেই। বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র হলো এমন একটি বিমাপত্র যেটা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে বিমাগ্রহিতা বিমার অর্থ ফেরত পায়। আর এই মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে বিমাগ্রহীতার উত্তরাধিকারী কোনো অর্থ পায় না। বিমা দাবির জন্য অবশ্যই বিমাগ্রহীতার বেঁচে থাকতে হবে। উদ্দীপকে জনাব আজমলের কোর্সমেট মি. কবির ১৫ বছর মেয়াদি একটি বিমাপত্র খুলেছেন। চুক্তি অনুযায়ী তিনি শুধু মেয়াদকাল শেষেই বিমা দাবি পাবেন। অর্থাৎ, নির্দিষ্ট সময়ে আগে তিনি মারা গেলে তার উত্তরাধিকারী বা নমিনি কোনো অর্থ পাবে না। সাধারণত বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ শেষে বিমা দাবি পাওয়া যায়। উক্ত মেয়াদের মধ্যে মারা গেলে কোনো অর্থ পাবে না। এখানে বিমা দাবি করার জন্য তার নিজের বেঁচে থাকা আবশ্যক। তাই কোনো নমিনির দরকার নেই। কারণ নমিনি তখন দরকার যখন বিমাগ্রহীতার অবর্তমানে বিমা দাবি করা যায়। কিন্তু বিশুদ্ধ মেয়াদি বিমার ক্ষেত্রে মি. কবির বেঁচে থাকা সাপেক্ষে বিমা দাবি পাবেন। তাই বলা যায়, মি. কবিরের গৃহীত বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রে কোনো নমিনির প্রয়োজন নেই।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
মি. কবিরের গৃহীত বিমাপত্রের জন্য কোনো নমিনির প্রয়োজনীয়তা আছে কি? যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর