উদ্দীপকে জনাব আজমল সাহেবের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আজমল সাহেবের গৃহীত বিমাপত্রটি সাময়িক জীবন বিমাপত্র। এ বিমাপত্র সাধারণত স্বল্পমেয়াদি হয়। এক্ষেত্রে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলেই তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হয়। আর যদি বিমাকৃত ব্যক্তি জীবিত থাকে তাহলে বিমা দাবি পাওয়া যায় না। উদ্দীপকের জনাব আজমল সাহেব একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। সম্প্রতি তিনি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি যুদ্ধবিধ্বস্ত দেশে মিশনে যাওয়ার জন্য মনোনীত হন। উক্ত মিশন ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ১ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। এ বিমাপত্রটিতে উক্ত সময়ের মধ্যে তিনি মারা গেলেই শুধু বিমা দাবি পাওয়া যাবে। সাধারণত দুই মাস থেকে সর্বোচ্চ সাত বছরের জন্য সাময়িক জীবন বিমাপত্র করা হয়। জনাব আজমল সাহেবের বিমাটি ১ বছর মেয়াদের। তাই উক্ত সময়ের মধ্যে মারা গেলেই তার পরিবার বিমা দাবি করতে পারবে। আজমল সাহেবের বিমাপত্রটির বৈশিষ্ট্য সাময়িক বিমাপত্রের সাথে মিলে যায়। তাই বলা যায়, আজমল সাহেব সাময়িক জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজমল সাহেবের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর