বিমাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবটি গ্রহণ করা জনাব কামালের জন্য কি যৌক্তিক হবে? বিশ্লেষণ কর।
উত্তর: বিমাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবটি গ্রহণ করা জনাব কামালের জন্য যৌক্তিক হবে বলে আমি মনে করি। আজীবন বিমাপত্র রূপান্তরযোগ্য হতে পারে। এ ধরনের বিমাপত্রে বিমাগ্রহীতাকে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আজীবন বিমাপত্রকে ৫ বছর পর মেয়াদি বিমায় পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। উদ্দীপকের জনাব কামাল প্রথমে আজীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। বিমাকারী প্রতিষ্ঠান তার বিমাপত্রটিকে নির্দিষ্ট বছর পর অন্য ধরনের জীবন বিমাপত্রে পরিবর্তনের অফার দেন যাতে তিনি তার জীবদ্দশাতেও বিমাদাবি পেতে পারেন। অর্থাৎ বিমা কোম্পানি তার আজীবন বিমাপত্রকে মেয়াদি জীবন বিমায় রূপান্তরের প্রস্তাব দেন। আজীবন বিমার ক্ষেত্রে জীবদ্দশায় বিমাদাবি পাওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে আর মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবির অর্থ পরিশোধ করা হয়। তাই এ ধরনের বিমাপত্র অধিক সুবিধাজনক। জীবদ্দশায় এ ধরনের এককালীন অর্থ পেলে পুনরায় বিনিয়োগেরও সুযোগ থাকে। তাই বিমাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবটি গ্রহণ করা জনাব কামালের জন্য যৌক্তিক হবে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বিমাকারী প্রতিষ্ঠানের প্রস্তাবটি গ্রহণ করা জনাব কামালের জন্য কি যৌক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর