IDRA বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশে বিমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থার নাম হলো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)। ২০১০ সালের বিমা আইনের বিধান অনুযায়ী সরকার বাংলাদেশে এরূপ কর্তৃপক্ষ গড়ে তুলেছে। বিমাশিল্প ব্যবসায়ের তত্ত্বাবধান, বিমা পলিসি গ্রাহক ও এর অধীন উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বিমাশিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের নিমিত্তে সরকার এই নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে এই কর্তৃপক্ষ গঠিত।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
IDRA বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর