তুমি কি মনে কর বিমা কোম্পানির নিকট মিজ সুমার প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্ত দাও।
উত্তর: উদ্দীপকে সমর্পণ মূল্যের ধারণা অনুযায়ী বিমা কোম্পানির নিকট মিজ সুমার প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া যৌক্তিক নয়। কোনো মেয়াদি বা আজীবন বিমাপত্রের গ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হয়ে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করতে পারে। এক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে। তবে বিমাগ্রহীতা কমপক্ষে ২ বছর প্রিমিয়াম পরিশোধ করলে সেক্ষেত্রে সমর্পণ মূল্য পেয়ে থাকেন। উদ্দীপকের মিজ সুমা ১০ বছরের জন্য একটি মেয়াদি বিমাচুক্তি সম্পাদন করেন। ৪ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক সমস্যার কারণে তিনি বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা প্রতিষ্ঠানকে অবহিত করেন। তিনি পরিশোধিত প্রিমিয়ামের পুরো অর্থ দাবি করেন। তার সম্পূর্ণ প্রিমিয়াম আদায়ের আবেদন যৌক্তিক নয়। কারণ প্রিমিয়াম অফেরতযোগ্য। জীবন বিমার ক্ষেত্রে শুধু মেয়াদি ও আজীবন বিমায় সমর্পণ মূল্য প্রাপ্তির সুযোগ থাকে। এক্ষেত্রে কমপক্ষে দু'বছর প্রিমিয়াম পরিশোধ করতে হয়। মিজ সুমা যেহেতু মেয়াদি জীবন বিমা গ্রহণ করেন এবং চার বছর পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করেন সে মোতাবেক তিনি বিমা কোম্পানির কাছ থেকে প্রিমিয়ামের অংশবিশেষ সমর্পণ মূল্য পাবেন। তবে বিমা কোম্পানির নিকট থেকে সম্পূর্ণ প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন না। তাই তার সম্পূর্ণ প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া যৌক্তিক নয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
তুমি কি মনে কর বিমা কোম্পানির নিকট মিজ সুমার প্রিমিয়ামের অর্থ ফেরত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর