উদ্দীপকে বর্ণিত রানার নিয়োগকর্তা কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রানার নিয়োগকর্তা যৌথ বীমার শেষ উত্তরজীবী বীমা পত্র গ্রহণ করেন। যে বীমা ব্যবস্থা একই বীমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তাকে যৌথ বীমা বলে ।এই ধরনের বিমা পলিসিকে বহু জীবন বীমা পত্র বা যৌথ জীবন বীমা পত্র বলা হয়ে থাকে। অধিক জীবনকে এক্ষেত্রে একক পলিসির আওতায় বীমা করা যায়, যার বিমাকৃত অংক চুক্তি অনুযায়ী প্রথম ব্যক্তির মৃত্যুতে বা বিমাকৃত সর্বশেষ জীবিত ব্যক্তির মৃত্যুতে প্রদেয় হতে পারে উদ্দীপকে রানার কর্মকর্তা তাদের কর্মরত পাঁচজন কর্মীর জীবনকে একটি বীমা পত্রের এর আওতায় আনয়ন করে।কিন্তু কিছুদিন পর প্রথম ব্যক্তির মৃত্যুতে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করেনি।এখানে রানার কর্মকর্তা শেষ উত্তর জিবি বীমা পত্র গ্রহণ করেন। এখানে প্রথম ব্যক্তির মৃত্যুতে বীমার কার্যকারিতা হারায় না, শেষ ব্যক্তির মৃত্যু হলে বীমা কোম্পানি বীমা প্রদান করেন।এখানে যেহেতু রানার পাঁচজন কর্মকর্তা একসাথে বীমা চুক্তি করেন এবং প্রথম ব্যক্তির মৃত্যুতে বিমা দাবি প্রদান করেনি। তাই বলা যায় তার বীমা পত্রটি হল শেষ উত্তরজীবী যুগ্ম বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রানার নিয়োগকর্তা কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর