উদ্দীপকে উল্লিখিত এঐ কোম্পানির মালিক জনাব মেহেদী মেঘনা বিমা কোম্পানির সাথে কোন ধরনের বিমা চুক্তি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত GH কোম্পানির মালিক জনাব মেহেদী মেঘনা বীমা কোম্পানির সাথে যৌথ বীমা করেছিলেন। যে বীমা ব্যবস্থা একই বীমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বীমা করা হয় তাকে যৌথ বীমা বলে ।এই ধরনের বিমা পলিসিকে বহু জীবন বীমা পত্র বা যৌথ জীবন বীমা পত্র বলা হয়ে থাকে। অধিক জীবনকে এক্ষেত্রে একক পলিসির আওতায় বীমা করা যায়, যার বিমাকৃত অংক প্রথম ব্যক্তির মৃত্যুতে বা বিমাকৃত সর্বশেষ জীবিত ব্যক্তির মৃত্যুতে প্রদেয় হতে পারে। উদ্দীপকে জনাব মেহেদী তার ২০০০ শ্রমিকের নিরাপত্তার জন্য একই বিমপত্র অধীনে মেঘনা বীমা কোম্পানির সাথে একটি বীমা চুক্তি সম্পাদন করেন। যেহেতু জনাবে মেহেদী একের অধিক ব্যক্তির জন্য একটি বীমা চুক্তিতেই বীমা চুক্তি করেন। তাই বলা যায় জনাব মেহেদির বিমাটি যৌথ বিমা বা যুগ্ম বিমা।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এঐ কোম্পানির মালিক জনাব মেহেদী মেঘনা বিমা কোম্পান…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর