উদ্দীপকে বিমা কোম্পানিটি জনাব সাঈদকে আর্থিক সুবিধা প্রদানের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে বিমা কোম্পানি জনাব সাঈদকে সমর্পণ মূল্য প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা যৌক্তিক হয়েছে। সমর্পণ মূল্য হলো বিমা পলিসি সমর্পণের বিনিময় মূল্য। বিমাগ্রহীতা কোনো কারণে বিমা পলিসির কিস্তি চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানি সমর্পণ মূল্য প্রদান করে থাকে। উদ্দীপকে জনাব সাঈদ তার সন্তানদের লেখাপড়ার স্বার্থে ১০ বছর মেয়াদি শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করেন। তিনি চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধের পর বিমাপত্রটি বাতিলের জন্য আবেদন করেন। মূলত তিনি আর্থিকভাবে অসমর্থ হওয়ার কারণে এরূপ আবেদন করেন। বিমা কোম্পানিও তাকে আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। অর্থাৎ তিনি বিমা কোম্পানি হতে সমর্পণ মূল্য পাবেন। শর্ত অনুযায়ী সমর্পণ মূল্য পেতে হলে কমপক্ষে দুই বছর বিমার কিস্তির অর্থ বা প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এখানে জনাব সাঈদ বিমার কিস্তি চার বছর পর্যন্ত নিয়মিতভাবেই পরিশোধ করেন। অর্থাৎ তিনি সমর্পণ মূল্য পাওয়ার শর্ত পূরণ করেছেন। সুতরাং, বিমা কোম্পানি কর্তৃক তাকে সমর্পণ মূল্য প্রদানের সিদ্ধান্তটি যথার্থই যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বিমা কোম্পানিটি জনাব সাঈদকে আর্থিক সুবিধা প্রদানের জন্য যে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর