সুজন কর্তৃক গৃহীত বিমাপত্রটি নমিনীর জন্য আর্থিক নিরাপত্তা ও সুজনের জন্য সঞ্চয় বিশ্লেষণ কর।
উত্তর: সুজনের গৃহীত বিমপত্রটি নমিনির জন্য আর্থিক নিরাপত্তা এবং সুজনের জন্য সঞ্চয় বিশ্লেষণ করা হলো। যে জীবন বীমা পত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয় এবং এই সময়ের মধ্যে ব্যক্তির মারা গেলে বা মেয়াদ পুর্তিতে বীমা দাবি পরিশোধীত হয় তাকে মেয়াদী বীমা বলে। এতে নিশ্চিত অর্ধ প্রাপ্তির সুযোগ থাকার কারণে তা সকল শ্রেণীর মানুষের কাছে অধিক গ্রহণযোগ্য। উদ্দীপকের সুজন ১০ বছর মেয়াদ একটি বিমাপত্র গ্রহণ করেন। উক্ত সময়ের মধ্যে যদি সে মারা যায় তবে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি করবে এবং যদি সে বেঁচে থাকে তবে বিমার অর্থ সে নিজেই পাবে। এখানে রায়হান মেয়াদী জীবন বীমা পলিসি গ্রহণ করেন। যেখানে নির্দিষ্ট সময় পর সে নিজেই এর অর্থ গ্রহণ করতে পারবে।এবং মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বিমার অর্থ পাবে। সাধারণত মেয়াদী বীমা পত্রে নির্দিষ্ট মেয়াদের পর সুজন চাইলে নিজেই এর অর্থ ভোগ করতে পারে এটি তার জন্য সঞ্চয় হিসেবে বিবেচিত হবে। এবং মেয়াদ পূর্তির পূর্বেই যদি বীমা গ্রহীতা মৃত্যুবরণ করে তবে এক্ষেত্রে আর প্রিমিয়াম প্রদান করতে হয় না এবং তার উত্তরাধিকারী এর অর্থ পায়, এর ফলে এটি উত্তরাধিকারের জন্য আর্থিক নিরাপত্তা হিসেবে বিবেচিত হবে। তাই বলা যায় সকল সুবিধা বিবেচনায় মেয়াদী বীমা পত্র সুবিধাজনক।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
সুজন কর্তৃক গৃহীত বিমাপত্রটি নমিনীর জন্য আর্থিক নিরাপত্তা ও সুজনের …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর