উদ্দীপকে জনাব কাশেম ও তার বন্ধু সৈকত কোন ধরনের বিমাপত্র ক্রয় করেছিলেন? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব কাশেম এবং তার বন্ধু সৈকত আজীবন বীমপত্র গ্রহণ করেছিলেন। যে বীমা চুক্তিপত্রের মাধ্যমে এককালীন বা নির্দিষ্ট সময় পর্যন্ত আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমাকারি, বিমাগ্রহিতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীদেরকে বিমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয় তাকে আজীবন বীমা পত্র বলে।এরূপ বিমাপত্রের মাধ্যমে উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিই শুধুমাত্র সুবিধাভোগ করে। উদ্দীপকের জনাব কাশেম এবং তার বন্ধু একটি বীমা পত্র গ্রহণ করেন। যেখানে চুক্তিতে উল্লেখ ছিল তারা আমৃত্যু বীমা প্রিমিয়াম প্রদান করবেন।এবং তাদের উত্তরাধিকারীদেরকে তাদের মৃত্যুর পর বীমা দাবি প্রদান করা হবে। যেহেতু এই বীমা চুক্তিতে বিমানগ্রহীদের কোন সুবিধা নেই। তাদের মৃত্যুতে শুধুমাত্র তাদের পরিবারের সুবিধা ভোগ করতে পারবে। তাই বলা যায় তারা দুজন যে বিমাপত্রটি গ্রহণ করেন তাহল আজীবন বিমাপত্র।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব কাশেম ও তার বন্ধু সৈকত কোন ধরনের বিমাপত্র ক্রয় করেছিল…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর