মি. কিসমত 'চন্দ্রমুখী' কোম্পানির সাথে কোন ধরনের বিমা করেছেন আলোচনা কর।
উত্তর: মি কিসমত চন্দ্রমুখী কোম্পানির সাথে আজীবন বীমা করেছেন। আজীবন বীমার ক্ষেত্রে বীমাগ্রহীতাকে তার মৃত্যুকাল বা একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করতে হয়। বীমাকারী বিমাগ্রহিতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। উদ্দীপকে মি কিসমত তার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে মাসিক ৫০০০ টাকা প্রিমিয়াম পরিশোধ করার শর্তে চন্দ্রমুখী নামক একটি বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন। উক্ত বীমা পত্রের নির্দিষ্ট কোন মেয়াদকাল না থাকায় বলা যায় তিনি আজীবন বীমা পত্র গ্রহণ করেছেন। এক্ষেত্রে তার মৃত্যুর পর বীমা কোম্পানি তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে বীমাদাবির অর্থ পরিশোধ করবে। সুতরাং বলা যায়,মি কিসমত আজীবন বীমা করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
মি. কিসমত 'চন্দ্রমুখী' কোম্পানির সাথে কোন ধরনের বিমা করেছেন আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর