উদ্দীপকের আলোকে চুক্তির কোন উপাদানটি বর্তমান থাকলে প্রস্তাবক হিসেবে অঙ্কিতাকে অন্তর্ভুক্ত করা যেত? তোমার মতামত ব্যক্ত কর
উত্তর: উদ্দীপকের আলোকে চুক্তির 'পক্ষ সমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা' উপাদানটি বর্তমান থাকলে প্রস্তাবক হিসেবে অঙ্কিতাকে অন্তর্ভুক্ত করা যেত। পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা বীমা চুক্তির একটি আইনগত উপাদান ।সাধারণ চুক্তির মতো বীমা চুক্তিতেও উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হয়। উদ্দীপকের অঙ্কিতা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। তার পিতা পড়াশুনার খরচ নির্বাহের জন্য 'স্বপ্ন' নামক একটি বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন। প্রথমে অঙ্কিতার পিতা প্রস্তাবক হিসেবে তার মেয়ের নাম অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বীমা কোম্পানি তাকে প্রস্তাবক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কারণ অঙ্কিতার .১৮বছর পূর্ণ হয়নি বিধায় চুক্তি সম্পাদনে তার যোগ্যতা নেই। ১৮৭২ সালের চুক্তি আইনের ১১ ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য যদি সে স্বদেশীয় আইন অনুযায়ী সাবালক হয় । যদি তার মস্তিষ্ক বিকৃতি না ঘটে এবং আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত না হয়। বাংলাদেশে সাবালক বলতে নারী-পুরুষ নির্বিশেষে ১৮ বছর পূর্ণ হওয়াকে বোঝায়। উদ্দীপকের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অঙ্কিতা্র আঠারো বছর এখনো পূর্ণ হয়নি অর্থাৎ ১৮ বছর পূর্ণ হলেই বীমা চুক্তির আইনগত উপাদান 'পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা' অনুযায়ী প্রস্তাবক হিসেবে অঙ্কিতাকে অন্তর্ভুক্ত করা যেত।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চুক্তির কোন উপাদানটি বর্তমান থাকলে প্রস্তাবক হিসেবে…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর