উদ্দীপকে জনাব রাফিন বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাফিন বীমা প্রতিষ্ঠানের কাছে সম্পূর্ণ প্রিমিয়াম না পেয়ে অংশবিশেষ পাবেন যা সমর্পণ মূল্য নামে পরিচিত। যদি বিমাগ রহিতা কর্তৃক বিমাপত্রের প্রিমিয়াম নিয়মিত পরিশোধ করা সম্ভব না হয়,তাহলে তিনি বিমপত্র কোম্পানিকে সমর্পণ করে কিছু অর্থ গ্রহণ করতে,যাকে সমর্পণ মূল্য বলা হয়। সমর্পণ মূল্য প্রিমিয়ামের একটি অংশ। তবে বীমা চুক্তি অনুযায়ী যদি কোন বীমা গ্রহিতা তার বীমা দুই বছরের অধিক সময় চালিয়ে যায় তবেই শুধু সমর্পণ মূল্য পেতে পারে অন্যথায় নয়। উদ্দীপকের জনাব রাফিন ১৫ বছর মেয়াদী একটি জীবন বীমা চুক্তি করেন। কিন্তু পাঁচ বছর প্রিমিয়াম পরিশোধ করার পর আর্থিক সমস্যা দেখা দিলে তিনি তার বীমা পত্রটি চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়ে এবং বীমা কোম্পানিকে জানায় এবং প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করে। কিন্তু বীমা চুক্তি অনুযায়ী প্রিমিয়াম ফেরত দেওয়া হয় না। বীমা কারি বিমাগ্রহীতার বিষয়বস্তুর ক্ষতির দায়ভার বহন করে এবং এর বিপরীতে প্রিমিয়াম গ্রহণ করে। আর এটিই বীমা প্রতিষ্ঠানের আয়। যেহেতু একমাত্র আয়ের উৎস প্রিমিয়াম সেহেতু কোন হিমাগগ্রহীতা চাইলেই তার প্রিমিয়াম যা সে প্রদান করেছে তা ফেরত নিতে পারে না। কিন্তু বিভাগগুলি তার আর্থিক ক্ষতির কথা চিন্তা করে প্রিমিয়ামের একটি অংশ বীমাগ্রহীতাকে প্রদান করা হয় যদি বীমা চালিয়ে যাওয়া সম্ভব না হয়। উদ্দীপকে জনাব রাফিনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। তাই তিনি তার সম্পূর্ণ প্রদানকৃত ফেরত পাওয়ার অধিকার রাখে না কিন্তু তিনি প্রিমিয়ামের অংশবিশেষ পাবেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাফিন বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম ফেরত পাওয…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর