"রতনের বীমা চুক্তি একই সাথে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "রতনের বীমা চুক্তি একই সাথে নিরাপত্তা ও বিভিন্ন সুবিধা প্রদান করে"- উক্তিটি যথার্থ। সাধারণ মেয়াদি বীমা পত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে বা বিমাকৃত ব্যক্তি জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বীমার অর্থ প্রদান করা হয়। ফলে এরূপ বীমা পত্র একাধারে বিনিয়োগ ও অন্যদিকে নিরাপত্তার সুবিধা প্রদান করবে। উদ্দীপকে রতন ১০ বছরের জন্য বীমা চুক্তি গ্রহণ করেছেন যার ফলে তিনি বা তার স্ত্রী বিমা দাবির অধিকারী হবেন। উক্ত চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা অর্থাৎ রতন মেয়াদের মধ্যে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মনোনীত ব্যক্তি অর্থাৎ তার স্ত্রী অথবা মেয়াদ শেষে তিনি জীবিত থাকলে তিনি বিমা দাবির অধিকারী হবেন। অর্থাৎ, তিনি সাধারণ মেয়াদের জীবন বীমা পত্র গ্রহণ করেছেন। অবর্তমানে গৃহীত দ্বিবা পত্রটি তার পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা স্বরূপ। এছাড়া বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময় পর পর কিস্তির মতো বীমা প্রিমিয়াম পরিশোধ করার ফলে তা এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয় পরিণত হয়, যাকে অন্যভাবে বিনিয়োগও বলা যায়। আবার রতন মারা গেলে উক্ত বিনিয়োগ এক ধরনের নিরাপত্তা স্বরূপ কাজ করবে। পরিশেষে বলা যায় " রতনের বীমা চুক্তি একই সাথে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধার প্রদান করবে"- উক্তিটি যথার্থ।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
"রতনের বীমা চুক্তি একই সাথে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর