উদ্দীপকে উল্লেখিত জাহাঙ্গীর সাহেবের বীমায় কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জাহাঙ্গীর সাহেবের বীমার স্থলাভিষিক্তকরণের নীতির প্রতিফলন ঘটেছে। এ নীতি অনুযায়ী বীমাদাতা সম্পত্তির সকল ক্ষতিপূরণ বীমা কারী প্রতিষ্ঠান প্রদান করে এবং সম্পত্তির ক্ষতিগ্রস্ত অবশিষ্ট অংশের মালিকানা অর্জন করে। অর্থাৎ ভগ্নাবশেষের ওপর বীমা কারীর অধিকার থাকে না। উদ্দীপকে জাহাঙ্গীর সাহেবের গাড়িটি দুর্ঘটনায় কবলিত হওয়ায় বিমাকারী প্রতিষ্ঠান মোট ৩০ লক্ষ টাকা প্রদান করে। এরপর গাড়িটির মালিকানা বীমা কোম্পানি অর্জন করেছে। তাই বলা যাচ্ছে, স্থলাভিষিক্তকরনের নীতির প্রতিফলন ঘটেছে। এ নীতি অনুযায়ী জাহাঙ্গীর সাহেব তার গাড়িটির ওপর আর দাবি রাখতে পারবে না। বীমা কোম্পানির অর্জিত অর্থ থেকেও দাবি করতে পারবে না, কেননা বীমা কোম্পানি এককালীন ক্ষতিপূরণ প্রদান করেছে। সুতরাং বলা যায়, জাহাঙ্গীর সাহেবের বীমার স্থলাভিষিক্তিকরণ নীতির প্রতিফলন ঘটেছে।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জাহাঙ্গীর সাহেবের বীমায় কোন নীতির প্রতিফলন ঘটেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর