উদ্দীপকে জনাব জিসান কোন ধরনের বিমাপত্র করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জিসান অস্থায়ী সাময়িক বীমা পত্র গ্রহণ করেছিলেন। অস্থায়ী সাময়িক বীমা সাধারণত দুই বছরের জন্য ইস্যু করা হয়। এতে একটি মাত্র কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এই বিমায় যদি বীমা গ্রহীতা মারা যায় তবে বীমা দাবী পরিশোধ করা হয়। কিন্তু যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আর বীমাগ্রহীতা মৃত্যুবরণ না করে তবে বিমাগ্রহিতার মৃত্যু পর্যন্ত কোন অর্ধ পরিশোধ করা হয় না। এই বীমার ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তিকে বীমার অর্থ পরিষদ করা হয়। উদ্দীপকে জনাব জিসান একটি বিমপত্র গ্রহণ করে যেখানে শর্ত অনুযায়ী প্রিমিয়াম হিসেবে এককালীন ২০ লক্ষ টাকা পরিশোধ করেন এবং কেবল বিমগ্রহীতার মৃত্যুতেই তার মনোনীত ব্যাক্তি বিমাকৃত অর্থ ক্ষতিপূরণ হিসেবে পাবে। যেহেতু অস্থায়ী সাময়িক বীমা চুক্তির ক্ষেত্রে এককালীন প্রিমিয়াম পরিশোধ করতে হয় এবং কেবলমাত্র বিমানগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করা হয়, সুতরাং জনাব জিসান অস্থায়ী সাময়িক বীমা পত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব জিসান কোন ধরনের বিমাপত্র করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর