উদ্দীপকে জনাব আলমের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আলমের গৃহীত বিমাপত্রটি হলো স্বল্পকালীন সাময়িক বিমাপত্র। এ ধরনের বিমাপত্র খুবই স্বল্প মেয়াদের জন্য সর্বোচ্চ দুই বছরের জন্য ইস্যু করা হয়। উক্ত সময়ের মধ্যে বিমাগ্রহীতা মৃত্যুবরণ করলে তবেই বিমাদাবি পাওয়া যায়। এ বিমার ক্ষেত্রে প্রিমিয়াম সাধারণত এককালীন পরিশোধ করতে হয়। উদ্দীপকের জনাব আলম পবর্তারোহণে যাত্রার প্রাক্কালে তার সন্তানদের ভবিষ্যতের কথা-চিন্তা করেন। তাই তিনি ৮ মাস মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী তিনি ঐ সময়ের মধ্যে মারা গেলেই কেবল তার সন্তানরা বিমাদাবি পাবে। এক্ষেত্রে জনাব আলমের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্য হলো স্বল্পমেয়াদ এবং বিমাদাবির ক্ষেত্রে বিমাগ্রহীতার মৃত্যুর বাধ্যবাধকতা। এসব বৈশিষ্ট্য শুধু স্বল্পকালীন সাময়িক বিমার ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাই বলা যায়, বৈশিষ্ট্য বিচারে জনাব আলম স্বল্পকালীন সাময়িক বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব আলমের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর