উদ্দীপকে উল্লিখিত জনাব আকসার স্ত্রীর বিমাদাবিটির যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আকসার স্ত্রী বিমার নমিনী না হওয়াতে তার উপস্থাপিত দাবিটি যৌক্তিক নয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য মেয়াদি বিমা করা হয়। সময়ান্তে বিমাগ্রহীতা বেঁচে থাকলে বিমার অর্থ ফেরত পান। আর মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থ আদায় করতে পারেন। উদ্দীপকের জনাব আকসা 'ইকরা বিমা কোম্পানির' সাথে ১৫ বছর মেয়াদি বিমাচুক্তি করেন। জনাব আকসা তার নমিনী হিসেবে তার ছেলেকে মনোনয়ন দেন। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার স্ত্রী বিমাদাবি করেন। মেয়াদি বিমার চুক্তি অনুসারে বিমাগ্রহীতার মৃত্যুতে শুধু তার মনোনীত ব্যক্তি বিমার অর্থ পান। মনোনীত ব্যক্তি ব্যতীত অন্য কেউ বিমাদাবি পেশ করলে তা গ্রহণযোগ্য হয় না । উদ্দীপকের জনাব আকসা তার উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন করেন তার ছেলেকে। কিন্তু বিমাদাবি উপস্থাপন করেন তার স্ত্রী। যিনি এই বিমার বৈধ কোনো নমিনী নয় । তাই বিমা কোম্পানি তার দাবি গ্রহণ করতে বাধ্য নয় । সুতরাং বলা যায়, যথাযথ নমিনী না হওয়ায় বিমা কোম্পানির কাছে জনাব আকসার স্ত্রীর দাবি উপস্থাপনের কোনো যৌক্তিকতা নেই।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আকসার স্ত্রীর বিমাদাবিটির যৌক্তিকতা মূল্যায়…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর