উদ্দীপকে জনাব মাহবুবের স্ত্রীর কিস্তির টাকা ফেরতের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: সমর্পণ মূল্যের ধারণা অনুসারে জনাব মাহবুবের স্ত্রীর প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া যৌক্তিক নয়। জীবন বিমা পলিসিতে একজন বিমাগ্রহীতা চাইলে আর্থিক সংকটের যে কারণে তার পলিসি বন্ধ করতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে বিমা পলিসিটি বিমা কোম্পানির নিকট সমর্পণ করতে হয়। সবকিছু বিবেচনা করে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে কিছু আর্থিক সুবিধা দিয়ে থাকে। উক্ত আর্থিক সুবিধা সমর্পণ মূল্য হিসেবে পরিচিত। উদ্দীপকের জনাব মাহবুব একজন সরকারি কর্মকর্তা। তিনি তার সন্তানদের 'ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে একটি বিমা পলিসি গ্রহণ করেন। উক্ত পলিসিতে তার স্ত্রীকে নমিনী করা হয়। ৪ বছর পর মাহবুব বিমাপত্রের কিস্তি পরিশোধে তিনি ব্যর্থ হন। এখন তিনি কিস্তির টাকা ফেরত চান। আাজীবন বিমাপত্রে শুধু বিমাগ্রহীতার মৃত্যুতেই বিমাদাবি তার নমিনীকে প্রদান করা হয়। কিন্তু উদ্দীপকে মাহবুব সাহেব মৃত্যুবরণ করেননি। তাই তার স্ত্রী কিস্তির টাকা পরিশোধের জন্য আবেদন করতে পারেন না । তবে তিনি সমর্পণ মূল্য পাবেন। কেননা জনাব মাহবুব ৪ বছর পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মাহবুব। সাহেবের স্ত্রীর কিস্তির টাকা ফেরত চাওয়া যুক্তিযুক্ত নয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহবুবের স্ত্রীর কিস্তির টাকা ফেরতের যৌক্তিকতা বিশ্লে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর