বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায় ?
উত্তর: বিমা জগতে কোনো ব্যক্তিকে বিমা কোম্পানির পক্ষ হতে মৃত্যুকাল অবধি বা জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করাই এক্ষেত্রে বার্ষিক বৃত্তি হিসেবে গণ্য বৃত্তি ব্যবস্থায় বৃত্তিগ্রহীতার স্বার্থ হলো সে নির্দিষ্ট সময় পর থেকে বা অবসরকালে নিয়মিত ভাতা বা বৃত্তি লাভ করে। এক্ষেত্রে সাধারণত প্রিমিয়াম বা কিস্তি একবারে দিতে হয়। অবশ্য বর্তমানকালে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কিস্তিতে এরূপ প্রিমিয়াম প্রদান করা যায়। এছাড়া বর্তমানে বৃত্তিগ্রহীতার মৃত্যুতে তার পোষ্য বা মনোনীত ব্যক্তিদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত এরূপ বৃত্তি প্রদান করা হয়ে থাকে ।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায় ?
উত্তর