মি. নয়ন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করার চিন্তা করছেন?ব্যাখ্যা করো।
উত্তর: মি. নয়ন একক কিস্তি জীবন বিমাপত্র গ্রহণ করার চিন্তা করছেন। এ ধরনের বিমায় সম্পূর্ণ বিমাকৃত অর্থের জন্য শুধু একটি বিমা কিস্তি দেওয়া হয়। সাধারণত কম সময়ের জন্য এ ধরনের বিমাপত্র ইস্যু করা হয়। এ বিমায় কিস্তির পরিমাণ তুলনামূলক বেশি। উদ্দীপকের মি. নয়ন একটি জীবন বিমা পলিসি গ্রহণের চিন্তা করছেন। তিনি চুক্তি অনুযায়ী এককালীন একটি কিস্তির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করবেন। এর বিনিময়ে তার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমা কোম্পানি বিমাদাবি প্রদান করবে। এক্ষেত্রে মি. নয়নের বিমাপত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একক কিস্তি প্রদান করা। এই বৈশিষ্ট্য শুধু একক কিস্তি জীবন বিমাকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. নয়ন একক কিস্তি জীবন বিমাপত্র গ্রহণের চিন্তা করছেন।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
মি. নয়ন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করার চিন্তা করছেন?ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর