বিমাচুক্তি বাজি ধরার চুক্তি নয়'- ব্যাখ্যা করো।
উত্তর: বিমা চুক্তি কোনো বাজি ধরার চুক্তি নয়। বাজি চুক্তিতে বৈধ চুক্তির অনেক অপরিহার্য উপাদান উপস্থিত থাকে না। এই চুক্তি আইন দ্বারা স্বীকৃত নয়। অন্যদিকে বিমাচুক্তিতে চুক্তির বিষয়বস্তুর ওপর উভয়পক্ষের স্বার্থ জড়িত থাকে। বিমা চুক্তিতে বাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাসের ভিত্তিতে আর্থিক ক্ষতিপূরণের চুক্তি হয়। যে অনিশ্চিত ঘটনার জন্য চুক্তি করা হয় ঐ ঘটনা ঘটা বা না ঘটার ওপর লেনদেন নির্ভর করে না। সুতরাং, বিমা চুক্তি বাজি ধরার চুক্তি নয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
বিমাচুক্তি বাজি ধরার চুক্তি নয়'- ব্যাখ্যা করো।
উত্তর