“জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়” – কেন?
উত্তর: মানুষের জীবনের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়। জীবন বিমা চুক্তি অন্যান্য বিমা চুক্তি থেকে আলাদা। কারণ অন্যান্য বিমা চুক্তিতে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতির ক্ষেত্রে বিমাকারী বিমাকৃত অর্থ দেয় অথবা ক্ষতিপূরণের ব্যবস্থা করে। যেমন: পাঁচ বছরের জন্য কোনো গাড়ির বিমা করা হলে ঐ সময়ের মধ্যে গাড়িটি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে বিমাকারী ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা করে। কিন্তু জীবন বিমার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করলে বিমাকারী বিমাকৃত অর্থ বিমাগ্রহীতাকে দেয়। আর নির্দিষ্ট সময়ের মধ্যে বিমাগ্রহীতার মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থ পায়। এজন্য বলা হয় জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
“জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়” – কেন?
উত্তর