উদ্দীপকে জনাৰ রায়হানের বিমাকারী প্রতিষ্ঠানের নিকট সম্পূর্ণ প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।
উত্তর: রায়হান সাহেবের সম্পূর্ণ প্রিমিয়াম এর অর্থ ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে আমি মনে করি। রায়হান সাহেব যেই বিমা পত্রটি গ্রহণ করেছে তা হল মেয়াদী জীবন বিমা পত্র।এধরনের বিমা পত্রে নির্দিষ্ট মেয়াদের পর সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হয়। যদি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে বিমা কোম্পানি একটি নির্দিষ্ট সমর্পণ মূল্য পরিশোধ করে। উদ্দীপকে দেখা যায় রায়হান সাহেব ১৫ বছরের জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ একটি মেয়াদি জীবন বিমা করেছেন। কিন্তু পাঁচ বছর চালানোর পর তিনি প্রিমিয়াম পরিশোধ করতে অসমর্থ হন। যেহেতু এ ধরনের বিমা পত্রের সম্পূর্ণ মেয়াদের প্রিমিয়াম পরিশোধ ব্যতীত দাবি করতে পারেনা। তাই তার দাবিটি যৌক্তিক বলে আমি মনে করি না
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাৰ রায়হানের বিমাকারী প্রতিষ্ঠানের নিকট সম্পূর্ণ প্রিমিয…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর