উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বিমা কোম্পানি যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ১০ নং প্রশ্নের উত্তর
উত্তর: উদ্দীপকে জনাব শামীমের বিমা দাবিটি বাতিলের আবেদন প্রেক্ষিতে বিমা কোম্পানি সমর্পণ মূল্য প্রদানের পদক্ষেপ নিয়েছে তা যৌক্তিক বলে আমি মনে করি। কোন মেয়াদী বা আজীবন বীমাপত্র গ্রহীতা উক্ত বীমা পত্র চালিয়ে যেতে সমর্থ না হলে বীমা কোম্পানির নিকট তার সমর্পণ করতে পারে, এক্ষেত্রে বীমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে।এরূপ বিমা পত্রের সমর্পণ মূল্য কত হবে তা নির্ভর করে বিমা পলিসির প্রিমিয়াম এর উপর। উদ্দীপকে দেখা যায় জনাব শামীম ১০ বছরের জন্য সিটি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ একটি মেয়াদি জীবন বিমা করেছেন। কিন্তু ৬ বছর চালানোর পর তিনি প্রিমিয়াম পরিশোধ করতে অসমর্থ হন। তাই তিনি বিমা পত্রটি বাতিলের আবেদন করেন। বিমা কোম্পানি তার আবেদন পত্রটি গ্রহণ করে এবং যেহেতু তিনি সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত চালিয়ে যেতে সমর্থ হয় নাই তাহলে তিনি সমর্পণ মূল্য পাবেন। তিনি দশ বছর মেয়াদি একটি বিমা করেন। ছয় বছর চালানোর পর তিনি যেহেতু বিমা পত্রটি বাতিলের আবেদন করেন তাহলে তার প্রিমিয়ামের অনুপাত অনুসারে তিনি সমর্পণ মূল্য পাবে। সমর্পণ মূল্য পাওয়ার শর্ত হলো কমপক্ষে দুই বছর প্রিমিয়াম পরিশোধ করতে হবে।যেহেতু এ ধরনের বিমা পত্রের সম্পূর্ণ মেয়াদের প্রিমিয়াম পরিশোধ ব্যতীত দাবি করতে পারেনা,তাই তিনি সমর্পণ মূল্য পাবেন। সুতরাং বলা যায় বিমা কোম্পানি কর্তৃক পদক্ষেপটি যথা র্থ ছিল।
HSC Finance 2nd Paper Chapter 11: জীবন বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 11: জীবন বিমা · সৃজনশীল
উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বি…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর