আনিস সাহেব কোন ধরনের হিসাবে টাকা জমা করছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আনিস সাহেব সঞ্চয়ী হিসাবে টাকা জমা করছেন। ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে গ্রাহক ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে থাকে। সাধারণত এ হিসাবে কার্যদিবসে যতবার প্রয়োজন অর্থ জমা দেয়া যায় এবং সপ্তাহে সর্বোচ্চ দু'বার অর্থ উত্তোলন করা যায়। উদ্দীপকে আনিস সাহেব অস্ট্রেলিয়ায় কর্মরত একজন প্রবাসী। তিনি ব্যাংকের মাধ্যমে প্রতিমাসে দেশে টাকা পাঠান। উক্ত টাকা স্থানীয় 'নবগঙ্গা ব্যাংক'-এ জমা হচ্ছে। অর্থাৎ তিনি সঞ্চয়ের উদ্দেশ্যে দেশীয় একটি ব্যাংকে টাকা জমা রাখছেন। যেহেতু সঞ্চয়ের উদ্দেশ্যে তিনি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা পাঠান, সেহেতু বলা যায় তিনি সঞ্চয়ী হিসাবেই টাকা জমা করছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
আনিস সাহেব কোন ধরনের হিসাবে টাকা জমা করছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর