গোপনীয়তা ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ নীতি কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ যাতে জানতে না পারে সেজন্য প্রযুক্তিগত সব ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের নীতিকে গোপনীয়তার নীতি বলে। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে নিরাপত্তা বা গোপনীয়তার বিষয়টি প্রত্যেক গ্রাহকই বিবেচনা করে থাকেন। কারণ, প্রত্যেক আমানতকারীই চান তার ব্যাংক হিসাবের গোপনীয়তা বজায় থাকুক। আমানতকারী ব্যাংক-কে গোপনীয়তা রক্ষার উৎস হিসেবে বিবেচনা করেন। এজন্য ব্যাংক কর্তৃপক্ষও গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলেই ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
গোপনীয়তা ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ নীতি কেন? ব্যাখ্যা করো।
উত্তর