নাসিরের ব্যাংকটি রাজনের ব্যাংক অপেক্ষা উত্তম- তুমি কি এর সাথে একমত? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: নাসিরের ব্যাংকটি রাজনের ব্যাংক অপেক্ষা উত্তম - এর সাথে আমি একমত। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে শাখা ব্যাংকিং বলে। শাখা ব্যাংকিং এর মাধ্যমে দেশে অধিক মূলধন গঠন করা যায়,মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, অর্থ স্থানান্তরের সুবিধা পাওয়া যায়। অন্যদিকে সমবায় ব্যাংকের মাধ্যমে শুধুমাত্র এর সদস্যদের একটি নির্দিষ্ট দন্ডির মধ্যে লেনদেন করতে পারে। উদ্দীপকে নাসির একটা ব্যাংকের লেনদেন করে যে ব্যাংকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে ও ঋণ দেয়। উক্ত ব্যাংকের বিভিন্ন স্থানে শাখা রয়েছে। অর্থাৎ, এটি একটি বাণিজ্যিক ব্যাংক যা একাধিক শাখার মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এর মাধ্যমে নাসির নানাবিধ সুবিধা ভোগ করতে পারবে। রাজনের ব্যাংটি সমবায় ব্যাংক যার শুধুমাত্র তার সদস্যদের জন্যই কাজ করবে। তবে নাসিরের ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় এটি একাধিক শাখার মাধ্যমে সকল ব্যক্তিবর্গকে সুবিধা দিতে পারবে। সুতরাং, নাসিরের বাণিজ্যিক ব্যাংক রাজনের সমবায় ব্যাংক অপেক্ষা উত্তম।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
নাসিরের ব্যাংকটি রাজনের ব্যাংক অপেক্ষা উত্তম- তুমি কি এর সাথে একমত?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর