উদ্দীপকে আরাফ সাহেব আগ্রাবাদ শাখায় কি ধরনের হিসাব খুলেছেন?- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আরাফ সাহেব আগ্রাবাদ শাখায় চলতি হিসাব খুলেছেন। এ ধরনের হিসাবে গ্রাহক যতবার খুশি অর্থ জমাদান ও উত্তোলন করতে পারে। ব্যাংক এ হিসাবের বিপরীতে কোনো সুদ দেয় না। তবে জমাতিরিক্ত ঋণের সুবিধা রয়েছে। উদ্দীপকে জনাব আরাফের মুন ব্যাংকের তিনটি শাখায় হিসাব রয়েছে। হিসাব বিবরণী থেকে দেখা যায় তার আগ্রাবাদ শাখায় ২০,০০,০০০ - টাকার আমানত ছিল। সেখান থেকে তিনি ১৫,০০,০০০ টাকা উত্তোলন করেন। অবশিষ্ট টাকার ওপর ব্যাংক কোনো মুনাফা দেয়নি। সাধারণত ব্যাংক চলতি হিসাবে কোনো সুদ দেয় না। উক্ত হিসাবটির সাথে জনাব আরাফের আগ্রাবাদ শাখার হিসাবটি সাদৃশ্যপূর্ণ। তিনি এ হিসাবের মাধ্যমে সব ধরনের ব্যাংকিং সুবিধার পাশাপাশি জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। তাই হিসাবটির বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, তার আগ্রাবাদ শাখার হিসাবটি চলতি হিসাব।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে আরাফ সাহেব আগ্রাবাদ শাখায় কি ধরনের হিসাব খুলেছেন?- ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর