জনাব আরাফের পেনশন সুবিধা জমা দেওয়ার জন্য কোন শাখার হিসাব বেশি উপযুক্ত? উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: পেনশন সুবিধা জমা দেওয়ার জন্য জনাব আরাফের ইপিজেড শাখার স্থায়ী হিসাবটি বেশি উপযোগী এ ধরনের হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হয়। সাধারণত মেয়াদ পূর্ণ হওয়ার আগে এ হিসাবের অর্থ উত্তোলন করা যায় না। ব্যাংক এ হিসাবের বিপরীতে সর্বোচ্চ হারে সুদ দেয়। উদ্দীপকের জনাব আরাফের মুন ব্যাংকের আগ্রাবাদ, সিডিএ ও ইপিজেড শাখায় ভিন্ন ভিন্ন হিসাব রয়েছে। তিনি আগামী মাসে চাকরি থেকে অবসর নেবেন। অবসরের সময় পেনশন হিসেবে ২০,০০,০০০ টাকা পাবেন। এই টাকাটি তিনি ব্যবসায়ে বিনিয়োগ করতে চাচ্ছেন না। জনাব আরাফের এই অবসরকালীন ভাতা জমানোর জন্য সবচেয়ে উপযুক্ত হিসাব হলো স্থায়ী হিসাব। এ হিসাবে তিনি সম্পূর্ণ অর্থ একসাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখবেন। তিনি ১, ৫ বা ১০ বছর যেকোনো মেয়াদ পর্যন্ত এটি করতে পারেন। মেয়াদ শেষে সুদসহ সম্পূর্ণ অর্থ তিনি কিস্তিতে বা এককালীন উত্তোলন করতে পারবেন। অন্যান্য হিসাবের চেয়ে এ হিসাবে তিনি সবচেয়ে বেশি হারে সুদ পাবেন। আগে ইপিজেড শাখায় তার স্থায়ী হিসাব ছিল। সেখানে তিনি এককালীন একটি অর্থ জমা রেখেছেন। মেয়াদ শেষে তিনি ৯৬,০০০ টাকা মুনাফা পেয়েছেন। এটি অন্যান্য যেকোনো হিসাবের মুনাফা থেকে বেশি। তাই বলা যায়, অবসরকালীন ভাতা জমানোর জন্য ইপিজেড শাখার স্থায়ী হিসাবটি তার জন্য বেশি উপযোগী।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
জনাব আরাফের পেনশন সুবিধা জমা দেওয়ার জন্য কোন শাখার হিসাব বেশি উপযু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর