উদ্দীপকে কল্যাণ তহবিলের ২ কোটি টাকা কোন ধরনের হিসাবে জমা রাখা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কল্যাণ তহবিলের দুই কোটি টাকা স্থায়ী হিসেবে জমা রাখা হয়েছে। যে হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয় এবং মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তাকে স্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাব সাধারণত দীর্ঘমেয়াদিদের হয়ে থাকে এবং এমন হিসেবে বিপরীতে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে থাকে। আর যেহেতু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে এই হিসাব হতে কোন ধরনের উত্তোলন করা যায় না তাই ব্যাংক এই হিসাব গ্রহিতাকে কোন চেক বই প্রদান করে না। উদ্দীপকে উল্লিখিত রোটারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কল্যাণ তহবিলের ২ কোটি টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি হিসাবে রাখা হয় যেখানে থেকে বেশি আয় পাওয়া যাবে। স্থায়ী হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে হয় এবং ব্যাংক হিসেবে বিপরীতে উচ্চ সুদ প্রদান করে, যার ফলে গ্রাহকের অধিক আয় হয়। সুতরাং কল্যাণ তহবিলের দুই কোটি টাকা স্থায়ী হিসেবে রাখা হয়েছে, যেখানে থেকে শিক্ষকরা অধিক আয় পাবে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকে কল্যাণ তহবিলের ২ কোটি টাকা কোন ধরনের হিসাবে জমা রাখা হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর