বিশেষ তথ্য সংবলিত ফরমটি জালিয়াতি ও অবৈধ লেনদেন রোধে কার্যকর ভূমিকা রাখবে একমত হলে যুক্তিসহ উপস্থাপন কর।
উত্তর: বিশেষ তথ্য সংবলিত ফরমটি হল KYC ফরম। যা জালিয়াতি ও অবৈধ লেনদেন রোধে কার্যকর ভূমিকা রাখবে। এর সাথে আমি একমত। সাধারণত ব্যাংক হিসাব খোলার সময় আবেদন ফরমের সাথে আবেদনকারীর বিভিন্ন তথ্য সম্বলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে হিসাব গ্রহিতাকে পূরণ করতে হয় এবং ব্যাংক কর্তৃপক্ষকে হিসাবগ্রহিতা প্রদত্ত তত্ত্বের বিষয়ে যাচাই করে স্বাক্ষর দিতে হয় তাকে KYC ফর্ম বলে। উদ্দীপকে জনাব তানভীর একজন ব্যাবসায়ী। সে একটি হিসাব খুলতে চাইলে,কাকে সাধারণ আবেদন ফরমের সাথে বিশেষ তথ্য সম্বলিত আরেকটি ফরম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। দেশে মানি লন্ডারিং আইন প্রণয়নের পরে এই ধরনের ফরম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে বিশেষ তথ্য সম্বলিত ফরমটি হল KYC ফরম। যা ব্যাংকের গ্রাহককে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয়। মানি লন্ডারিং আইন প্রণয়নের পর ভুয়া নামে হিসাব খোলা ও অন্যায় নিয়ন্ত্রণের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে। এর ফরম পূরণ ব্যাংক কর্মকর্তাদের এ বিষয়ে সতর্কতা, সচেতনতা ও দায়বদ্ধতা বাড়িয়েছে। এটা ভুয়া নামে হিসাব খোলার প্রবণতা বন্ধ হয়েছে এবং অন্যায় লেনদেন বিশেষ করে সন্ত্রাসী বাদ জঙ্গি কর্মকাণ্ড অর্থায়ন অনেকটা প্রতিরোধ করা গেছে।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
বিশেষ তথ্য সংবলিত ফরমটি জালিয়াতি ও অবৈধ লেনদেন রোধে কার্যকর ভূমিকা …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর