উদ্দীপকের আলোকে জনাব আব্বাসের অধিক ব্যয় সংবলিত দলিল ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবহারের সার্বজনীনতার কারণে জনাব আব্বাসের ব্যাংক ড্রাফট ব্যবহার করা যৌক্তিক হয়েছে। চাওয়ামাত্র প্রাপককে অর্থ পরিশোধের জন্য ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখা বা প্রতিনিধি ব্যাংককে যে লিখিত নির্দেশ দেওয়া হয় তাই ব্যাংক ড্রাফট। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। দেশে-বিদেশে সর্বত্র এ দলিল ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব আব্বাস ব্যাংকের কাছে সাতক্ষীরা থেকে খুলনা শহরে নিরাপদ অর্থ স্থানান্তরের পরামর্শ চান। ব্যাংক তাকে একটি দলিল ইস্যু করে, যার ৩টি পক্ষ রয়েছে। একটি প্রস্তুতকারী ব্যাংক, দ্বিতীয়টি প্রাপক এবং অপরটি আদিষ্ট ব্যাংক। উক্ত দলিলটি হস্তান্তরযোগ্য এবং এর কমিশন তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ, ব্যাংকটি জনাব আব্বাসকে ব্যাংক ড্রাফট ইস্যু করেছে। ব্যাংক ড্রাফট হলো সার্বজনীন ব্যবহৃত আর্থিক দলিল। দেশ-বিদেশে দূরবর্তী স্থানে নিরাপদে অর্থ প্রেরণ বা সংগ্রহে ব্যাংক ড্রাফটের ব্যবহার ব্যাপক। নির্দিষ্ট এলাকার বাইরেও প্রাপক ব্যাংক ড্রাফটের অর্থ তুলতে পারে। এছাড়া, প্রাপক চাইলে তার আদেশ অনুসারে এ দলিলটি অন্য কাউকে হস্তান্তর করতে পারে। তবে এ দলিলের কমিশনের হার তুলনামূলকভাবে বেশি। তাই বলা যায়, ব্যবহারিক গুরুত্ব বেশি থাকায় জনাব আব্বাস যৌক্তিকভাবেই বেশি ব্যয় সম্বলিত দলিলটি ব্যবহার করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 4: ব্যাংক হিসাব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 4: ব্যাংক হিসাব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আব্বাসের অধিক ব্যয় সংবলিত দলিল ব্যবহার করার যৌ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর